মিশু দাশ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে সংস্থাটি। নির্বাচন কমিশন (ইসি) উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এবার চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা আর আলোচনার সমারোহ। কে হতে পারেন চন্দনাইশ উপজেলায় পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দে উপজেলা চেয়ারম্যান। এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার যায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন। তিনি তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মীর মোহাম্মদ মহিউদ্দিন দৈনিক সূর্যোদয়কে বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব, মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি আমি চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হতে। আমি তরুণ ছাত্র যুবসমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত আদর্শিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য মীর মোহাম্মদ মহিউদ্দিন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুচ্ছাফা এর সন্তান।
১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চন্দনাইশবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য: কেন্দ্রীয় যুবলীগনেতা মীর মহিউদ্দিন
-
মিশু দাশ - আপডেট: ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- 240
সর্বাধিক পঠিত



















