মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো: সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৯ এপ্রিল মঙ্গলবার নয়, ১০ এপ্রিল বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছেন। আজ ৮ এপ্রিল সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
আজ সোমবার সৌদিতে চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী পরশুদিন ১০ এপ্রিল বুধবার। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরের দিন বৃহস্পতিবার।
মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো 


















