মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে মুমিন জীবনে মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ এপ্রিল ২৬ রমজান রোজ শুক্রবার দুবাইয়ের স্থানীয় সময় বিকাল ৪ টায় দেইরা দুবাইস্থ ফনিক্স হোটেলের হল রুমে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। উক্ত আয়োজনে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক এম আব্দুল মান্নান ও সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে 






















