চট্টগ্রাম প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও পথচারীদরে মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু করছেনে চট্টগ্রামরে পটিয়া উপজেলার তৌহিদুল আলম জুয়েল নামে এক যুবলীগ নেতা।
গত ১২ মার্চ মঙ্গলবার বিকেলে পবিত্র মাহে রমজানরে প্রথম দিনে পৌর সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাহে রমজান উদযাপন পরিষদের আহবায়ক সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সোহলে ইমরান। এসময় আরও উপস্থতি ছিলেন পটিয়া পৌরসভা যুবলীগের সদস্য আবদুল্লাহ আল নোমান, যুব সংগঠক আবু তৈয়ব, টিপু, বাদশা, পটিয়া উপজলো ছাত্রলীগরে সাবেক আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী।
মাহে রমজান উদযাপন পরিষদের সদস্য সচিব ও যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল বলনে, ইফতার বিতরণরে এই কার্যক্রম কোন ভিক্ষা বা দান নয়, মানবিক সহযোগিতা। আমার ব্যাক্তিগত পক্ষ থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় এই কার্যক্রম পরিচালনা করছি।























