০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ ছয় পৌরসভায় ভোটগ্রহণ চলছে

  • আপডেট: ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 186

সূর্যোদয় ডেস্ক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ ছয়টি পৌরসভায় স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ ৯ মার্চ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা ও বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকারে বিভিন্ন উপনির্বাচন নিয়ে মোট ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকছে র‌্যাবের ১৭টি টিম ও বিজিবি ৭ প্লাটুন।

অন্যদিকে কুমিল্লা সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী এক লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুজন। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ টিম রয়েছে। এ ছাড়া নিয়োজিত আছে র‌্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন। দুই সিটি নির্বাচনেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ১৬ জনের ফোর্স ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন করা হয়েছে।

এদিকে পৌরসভাগুলোতে ১২ থেকে ১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ ছয় পৌরসভায় ভোটগ্রহণ চলছে

আপডেট: ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪