০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট: ১২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 155

তপন তালুকদার: যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। এরই মধ্যে মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত হয় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

এদিকে মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ ডিসেম্বর রোববার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর আশ্বাসে বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

আপডেট: ১২:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪