১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৪৪ হিজরির শেষ জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

  • আপডেট: ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • 1998

সূর্যোদয় প্রতিবেদক : আজ ২১ এপ্রিল শুক্রবার ১৪৪৪ হিজরির শেষ জুমাবার। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না। সরেজমিন দেখা যায়, বেলা ১১টা থেকে বায়তুল মোকাররমের মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুসল্লিদের আনাগোনা বাড়তে থাকে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বিশেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

১৪৪৪ হিজরির শেষ জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়

আপডেট: ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩