১২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগনেতা রহমতুল্লাহ মারা গেছেন

  • আপডেট: ১২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • 8

সূর্যোদয় ডেস্ক : সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

সর্বাধিক পঠিত

সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগনেতা রহমতুল্লাহ মারা গেছেন

সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগনেতা রহমতুল্লাহ মারা গেছেন

আপডেট: ১২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬