০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি ব্যাংকে জব্দ ইরানি সম্পদ মুক্তিতে যুক্তরাষ্ট্রের সম্মতি

  • আপডেট: ০৬:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 16

আন্তর্জাতিক ডেস্ক, সূর্যোদয় : যুক্তরাষ্ট্র কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সূত্র। তিনি এ পদক্ষেপকে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় একটি সম্ভাব্য চুক্তির দিকে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন। শনিবার (১১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, সম্পদ মুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা আলোচনার অন্যতম প্রধান ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটি ইরানি সূত্রের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রায় ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল মুক্ত করতে সম্মত হয়েছে, যা বর্তমানে কাতারে সংরক্ষিত রয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এই তহবিল প্রথমে ২০১৮ সালে স্থগিত করা হয়, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির আয় থেকে সৃষ্ট এই অর্থ দেশটির ব্যাংকগুলোতে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই অর্থ মুক্তির পরিকল্পনা করা হয়। দোহায় মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির আওতায় পাঁচজন মার্কিন নাগরিক এবং পাঁচজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর যুক্তরাষ্ট্র আবারও এই তহবিল স্থগিত করে। সে সময় মার্কিন কর্মকর্তারা জানান, ইরান এই অর্থ ব্যবহারের সুযোগ পাবে না এবং প্রয়োজনে সম্পূর্ণভাবে তা জব্দ রাখার অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে। মার্কিন পক্ষ পূর্বে জানিয়েছিল, তহবিলটি শুধুমাত্র মানবিক কাজে—যেমন খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষিপণ্য আমদানিতে—ব্যবহার করা যাবে এবং তা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তত্ত্বাবধানে অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করা হবে।

সর্বাধিক পঠিত

অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না

বিদেশি ব্যাংকে জব্দ ইরানি সম্পদ মুক্তিতে যুক্তরাষ্ট্রের সম্মতি

আপডেট: ০৬:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬