০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা

  • আপডেট: ১২:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 18

সূর্যোদয় ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কর্তৃপক্ষ জানিয়েছে, সব হামলা প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশটি লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোঁড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সবগুলো হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবুধাবির আজবান এলাকায় পড়ে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি মিডিয়া কার্যালয় জানায়, দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ছোঁড়া মোট ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৮৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না

আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা

আপডেট: ১২:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬