১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসে তিন দফায় মোট ২০ জেলার ডিসি প্রত্যাহার

  • আপডেট: ০৮:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 16

সূর্যোদয় ডেস্ক : গত এক মাসে তিন দফায় মোট ২০ জেলার ডিসিকে সরানো হলো। বুধবার (১ এপ্রিল) দেশের আরও চার জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে। প্রত্যাহার করা চার জেলার মধ্যে রয়েছে পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। বর্তমান ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁও, আমিনুল ইসলাম পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন রংপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে জনপ্রশাসনে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবেই জেলা প্রশাসন পর্যায়েও এই রদবদল চলছে। সচিবালয়ে আলোচনা রয়েছে, সামনে আরও কিছু জেলায় পরিবর্তন আসতে পারে। এর আগে গত ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয় এবং ১৫ মার্চ সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়। পরে ২৯ মার্চ রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবানসহ এই ১১ জেলার ডিসিকেও বদলি করা হয়।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

এক মাসে তিন দফায় মোট ২০ জেলার ডিসি প্রত্যাহার

আপডেট: ০৮:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬