আন্তর্জাতিক ডেস্ক, সূর্যোদয় : ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সংবাদ সংস্থা আইএলএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় আকবর গাফফারি নিহত হয়েছেন। আকবর গাফফারি এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি দেশের গোয়েন্দা ব্যবস্থায় কাজ করেছেন। এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।
০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:




















