০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
তালিকায় নেই বিএনপিনেতা সরোয়ার আলমগীরের নাম

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আদালতে ঝুলে আছে ধানের শীষ

  • আপডেট: ১১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • 19

সজীব চৌধূরী : চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হলেও নাটকীয় অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা নিয়ে। প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা আজ (২১ জানুয়ারি) যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন, সেখানে নেই আলোচিত ও হেভিওয়েট নেতা সরোয়ার আলমগীরের নাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি আসনে অধ্যক্ষ নুরুল আমিনসহ মোট ছয়জন প্রার্থী আজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের নামে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়টি এখনো আদালতে বিচারাধীন থাকায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফটিকছড়ির বিএনপির রাজনীতি। জানাগেছে, সরোয়ার আলমগীরের প্রার্থীতা ও প্রতীক বরাদ্দ সংক্রান্ত একটি রিট/আইনি জটিলতা বর্তমানে আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আদালতের চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা তাঁর নাম তালিকাভুক্ত করতে পারছেন না। এ অবস্থায় ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে চরম কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করছেন, আদালত থেকে ইতিবাচক রায় এলে শেষ মুহূর্তে তালিকায় যুক্ত হতে পারেন সরোয়ার আলমগীর। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো বিষয়টিকে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন হিসেবে দেখছে। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা জোরদার করেছেন। অপরদিকে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলছেন, ধানের শীষ ছাড়া ফটিকছড়ির নির্বাচন অসম্পূর্ণ। আমরা আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তালিকা হালনাগাদ করা হবে। ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর দীর্ঘদিনের পরিচিত মুখ ও প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তাঁর নাম চূড়ান্ত তালিকায় না থাকায় ভোটের মাঠে সমীকরণ আপাতত একপাক্ষিক মনে হলেও, আদালতের রায় যেকোনো মুহূর্তে দৃশ্যপট পাল্টে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ফটিকছড়িতে বাড়ছে উত্তাপ—সব চোখ এখন আদালতের রায়ের দিকে।

ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানের স্টাফ ইউনুছ অসুস্থ, সিএমএইচে চিকিৎসাধীন

তালিকায় নেই বিএনপিনেতা সরোয়ার আলমগীরের নাম

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আদালতে ঝুলে আছে ধানের শীষ

আপডেট: ১১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬