১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হেঁয়াকোতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক, এলাকায় উত্তেজনা

  • আপডেট: ০২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 63

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজার এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এখানে একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার গ্রুপের যুবদল নেতা নুরুল আমিন আজাদ ও কসাই কবির। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন বিপ্লব। জানাগেছে, গত ২৫ আগস্ট সোমবার হেয়াকোতে ওমান প্রবাসী আওয়ামী লীগনেতা মানিক নামের এক ব্যক্তি বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে তা বিক্রি করার চেষ্টা করলে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন বিপ্লব বাধা দেয়। বাধার মুখে পড়ে ক্ষিপ্ত হয়ে প্রবাসী মানিক ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার গ্রুপের যুবদল নেতা নুরুল আমিন আজাদ ও কসাই কবিরকে সাথে নিয়ে মানববন্ধনের নামে হেয়াকো বাজারের সামনে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে এলাকায় এক ধরনের ত্রাসের পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। সরকারি জমি দখল ও তার প্রতিবাদকে কেন্দ্র করে আজ ২৮ আগষ্ট বৃহস্পতিবার স্থানীয় বিএনপির দুটি গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে। এ ঘটনায় হেয়াকোসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, প্রবাসী পরিচয়ধারী মানিক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে সরকারি সম্পত্তি দখল করে বিক্রি করে যাচ্ছে। গত ৫ আগষ্টের পর প্রবাসী মানিক পুনরায় দেশে এসে নিজেকে ওমান বিএনপির নেতা দাবী করে আবারো সরকারি জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। এবারে জনসাধারণ প্রতিরোধ গড়ে তুললে তিনি উল্টো অপপ্রচার ও ভয়ভীতির আশ্রয় নিচ্ছেন। এব্যাপারে যুবদলনেতা নুরুল আমিন আজাদ ও কবির ওরফে কসাই কবিরকে আসামী করে রাস্তায় ব্যারিকেডের নামে গাড়ির চালকদের টাকা ছিনতাইয়ের দায়ের সংশ্লিষ্ট ভূজপুর থানায় একটি মামলা দায়ের করে হয়েছে। এব্যাপারে জানতে ভূজপুর থানার ওসিকে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ব্যাতিত দাঁতমারা ইউনিয়ন (হেয়াকো) এলাকায় সকল ধরনের মিছিল,সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

সর্বাধিক পঠিত

হেঁয়াকোতে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ডাক, এলাকায় উত্তেজনা

আপডেট: ০২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫