০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

  • আপডেট: ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 106

সূর্যোদয় প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশান বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যমানের চারটি চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়েছে। চেকগুলোতে থাকা টাকার পরিমাণ যোগ করলে এর মূল্য দাঁড়ায় দুই কোটি ২৫ লাখ টাক। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় গত ২৮ জুলাই সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে চারটি চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথি উদ্ধার করে পুলিশ। এদিকে, গত ২৭ জুলাই রোববার বিকেলে রিয়াদসহ অন্য আসামিদের আদালতে তোলা হয়। চাঁদা দাবির অভিযোগে করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে বৈষম্যবিরোধী ৪ নেতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
জানা গেছে, সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি টাকার চেক উদ্ধার

আপডেট: ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫