আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের ইভিন কারাগারে ২৩ জুন ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে। ২৯ জুন রবিবার দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েলের বিমানযুদ্ধের শেষদিকে, ইসরায়েল তেহরানের কুখ্যাত রাজনৈতিক বন্দিদের কারাগার ইভিনে হামলা চালায়। এটা ছিল একটি বার্তা যে, তারা কেবল সামরিক বা পারমাণবিক স্থাপনাই নয়, বরং ইরানি শাসনব্যবস্থার প্রতীক হিসেবেও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান-এ প্রকাশিত এক বক্তব্যে জাহাঙ্গির বলেন, ইভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রশাসনিক কর্মচারী, সামরিক প্রশিক্ষণে থাকা যুবক, বন্দিরা, বন্দিদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ। এর আগে জাহাঙ্গির জানিয়েছিলেন, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এতে বহু হতাহত হন। বিচার বিভাগ আরও জানায়, বেঁচে থাকা বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। ইভিন কারাগারে বহু বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক—সেসিল কোলার ও জ্যাক পারিস। তারা তিন বছর ধরে বন্দি আছেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, তেহরানের ইভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক পারিসের জীবন ঝুঁকিতে পড়েছে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















