০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

  • আপডেট: ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • 128

আদালত প্রতিবেদক : এক দশক আগে উধাও হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের খোঁজ মিলেছিল ভারতের শিলংয়ে। সেই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ জুন) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের দপ্তরে এই অভিযোগ জমা দেন তিনি। শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন সালাহউদ্দিন। তিনি বলছেন, তাকে গুমের ঘটনার সঙ্গে অজ্ঞাতনামা আরো অনেকে জড়িত। সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন, তাদের খুঁজে বের করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তার কাছ থেকে অভিযোগটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি আইন সম্পাদক কায়সার কামাল, নাসির উদ্দিন আহমেদ অসীম, রুহুল কুদ্দুস কাজল, বদরুদ্দোজা বাদলসহ ২৫-৩০ জন আইনজীবী।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

আপডেট: ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫