১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বেড়েই চলেছে

  • আপডেট: ০২:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • 210

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বন্যার পানি বেড়েই চলেছে। নোয়াখালীর বন্যার পানি আসা, একইসঙ্গে বুধবার (২৮ আগস্ট) ভোরে ভারী বৃষ্টিপাতে এ জেলায় পানির উচ্চতা আরও বেড়েছে। ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ ২৮ আগষ্ঠ বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতে। ফলে দুইদিন আগেও যে সব ঘরে পানি উঠেনি আজ তাদের ঘরে পানি উঠার খবর পাওয়া গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার পানির উচ্চতা তেমন একটা না বাড়লেও বুধবার ভোরে পানির উচ্চতা বাড়ায় তাদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। জেলার সর্বত্র পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দারা জানান, গতকালও ঘরে পানি ছিল না। কিন্তু আজকের বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। সদর উপজেলার দিঘলী ইউনিয়নের বাসিন্দারা জানান, আজকে আবার পানি বাড়তে শুরু করেছে। এলাকার পানিবন্দি বাসিন্দারা চরম কষ্টে আছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, যে পরিমাণ পানি চাপ, সে হিসেবে পানি রেগুলেটর দিয়ে বের হতে পারছে না। আজকের বৃষ্টির কারণে পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাতে বন্যার পানি বেড়েই চলেছে

আপডেট: ০২:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪