তপন তালুকদার: রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ ৪ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টা থেকে এমন চিত্র দেখা যায়। এদিন দেখা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কোনো ট্রাফিক পুলিশও নেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায়। এতে করে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদেরও দেখা যায়নি। শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।
০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















