০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে রবীন্দ্র নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীসহ বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে রবীন্দ্র-নজরুল ও বৈশাখ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন শনিবার কনস্যুলেট হল রুমে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও আশফাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন। সূচনা বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সবচেয়ে শক্তিশালী উপায়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন।’ এই দুই সাহিত্যিককে বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতিমান দুই আলোকিত ব্যক্তি হিসেবেও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষে বাঙালি দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো ।” অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের তাসমিন জান্নাত নিপা ও বাংলাদেশ কমিউনিটির ইয়াসমিন মেরোনা, জসীম উদ্দীন পলাশ, বঙ্গ শিমুল ও রুহিন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গেয়ে শোনান। তাদের গান উপস্থিত দর্শকদের কাছে বেশ উপভোগ্য ছিলো। পরে দর্শকরা তাদের গানের প্রশংসা করেন।

সর্বাধিক পঠিত

ছিঁচকে চোর হাসেমের অর্থায়নে বন্দর এলাকায় যুবলীগের দোয়া মাহফিল

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে রবীন্দ্র নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: ০১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪