সূর্যোদয় প্রতিবেদক: গুজবে বিভ্রান্ত না হয়ে আগামীকাল ৭ জানুয়ারির নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি।
তিনি ৬ জানুয়ারি শনিবার দৈনিক সূর্যোদয়কে বলেন, আমি গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আগামীকাল ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চড়াচ্ছে। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে শান্তিপূর্ণ ভোট হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের জনগণের প্রতি আমার আহ্বান কারো গুজবে বিভ্রান্ত হবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে আছি।
খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, গুজব সৃষ্ঠিকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিয়োজিত আছেন। আপনারা আগামীকাল ৭ জানুয়ারী রোববার নির্ভয়ে ভোটকেন্দ্র যাবেন আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ফটিকছড়ির উন্নয়নে অংশীদার হবেন। কোন প্রকার হস্তক্ষেপ ও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে খাদিজাতুল আনোয়ার সনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে নৌকা প্রতীক বিজয়ের দ্বারপ্রান্তে। কেউ যেন বিজয় ছিনিয়ে না নিতে পারে সেজন্য সতর্ক থাকুন। আপনাদের একটি ভোটে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে ফটিকছড়িকে স্মার্ট ফটিকছড়ি হিসেবে গড়ে তুলবেন।




















