০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে বিএনপি

  • আপডেট: ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 144

আব্দুর রহমান মানিক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি। এর আগে দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

৬ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে বিএনপি

আপডেট: ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪