সূর্যোদয় প্রতিবেদক: চট্টগ্রাম ২ ফটিকছড়ির সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি ভোটের মাঠে শক্ত অবস্থান সৃষ্ঠি করেছে। নির্বাচনে জয়-পরাজয়ে নৌকা প্রতীকের প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের প্রার্থীর ভোটের ব্যবধান অনেক বেশি হবে; এমন আভাস ভোটের মাঠে।
এদিকে প্রথমবারের মতো নৌকা পেয়ে ফটিকছড়িতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খাদিতাজুল আনোয়ার সনি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে চট্টগ্রাম ২ ফটিকছড়ির আসনে নৌকার সঙ্গে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বের। এমন ধারনা স্থানীয় পর্যবেক্ষকদের। তবে জয়ের ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনি শতভাগ আশাবাদি বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের।
এদিকে হেভিওয়েট এক প্রার্থীর জামানত হারানোর আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম ২ ফটিকছড়ির সংসদীয় আসনের বিভিন্ন এলাকা সরজমিনে দেখা গেছে, পৌরসভা থেকে শুরু করে গ্রামে-গঞ্জে মানুষের মধ্যে নির্বাচনকে ঘিরে এক ধরণের উৎসব শুরু হয়েছে। এবারের ভোটে তরুণ ভোটার ও মহিলা ভোটারদের মধ্যে বেশি আগ্রহ তৈরি হয়েছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। ফটিকছড়ির বিভিন্ন এলাকায় দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী খাদিতাজুল আনোয়ার সনির নির্বাচনী সভা-সমাবেশে নারী-পুরুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
আজ ৩০ ডিসেম্বর শনিবার ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে সকাল থেকে নৌকা মার্কার সমর্থনে একটানা প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। এসময় প্রচারণায় সাথে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ।




















