০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থী হয়েছি: লায়ন ইমরান

  • আপডেট: ১২:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 146

সূর্যোদয় ডেস্ক: সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়া-ই হবে সংসদ সদস্য হিসাবে আমার একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সুপ্রিমকোর্টে আপিলের মাধ্যমে পাওয়া আমার প্রার্থীতা বাতিলের জন্য সীতাকুণ্ডের এক প্রার্থী, মোঃ মোজাম্মেল হোসেন লিভ-টু-আপিল করেছিলেনÍ যদিওবা মহামান্য আদালত তাঁর আবেদন খারিজ করে ঈগল পাখি মার্কায় আমার প্রার্থীতা বহাল রেখেছেন। সবাই যখন নির্বাচনের প্রচারে আনন্দমুখর পরিবেশে আমরা তখনও প্রার্থীতা বহাল রাখার লড়াইয়ে ব্যস্ত। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া, তিনি শেষমুহুর্তে হলেও ঈগলের ডানা ভেঙে দেয়ার অপপ্রয়াস নস্যাৎ করে দিয়েছেন।

২৭ ডিসেম্বর বুধবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) সংসদীয় এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতিকে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য আইনুল কামাল, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বড় ভাই প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ ইকবাল।

বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, আমার লক্ষ্য একটাই। শ্লোগানও একটাÍ “অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়া”র প্রত্যয়। আমি সীতাকুণ্ডের গৌরবোজ্জ্বল আওয়ামী লীগ পরিবারের সন্তান। যেহেতু মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবার অনুমতি দিয়েছেন। সেজন্য ঈগল পাখি প্রতিক নিয়ে হাজির হয়েছি। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, আপনারা জানেন, এই নির্বাচনের মাঠে আসতে আমার বেশি দেরি হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও সামান্য কিছু ভুলভ্রান্তির কারণে প্রধান নির্বাচন কমিশন আর সুপ্রিম কোর্টে ধর্ণা দিতে দিতেই আমাদের বেশিরভাগ সময় চলে গেছে। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরো বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার ছাপানোর এবং তা লাগানোর মতো পর্যাপ্ত সময় ও সুযোগ আমাদের হাতে নিতান্তই কম। যে সময়টুকু আছে তাতে করে গণসংযোগ করা, নির্বাচনী এলাকার মানুষের দুয়ারে-দুয়ারে যাওয়া কোনোটার সুযোগ তেমন একটা নেই । তবে আনন্দে মন ভরে যায় যখন এলাকাবাসীরা বলে আপনি সময়ের অভাবে আমাদের সাথে সাক্ষাত করতে না পারলেও আমরা ভোট কেন্দ্রে নির্বিকারে যেতে পারলে এবং আমাদের ভোট আমাদের আগে অন্য কেউ জালিয়াতি করে দিয়ে না দিলে, আমাদের ভোট আমরা অবশ্যই আপনাকে দিব আপনি একজন ভাল এবং সাদামনের মানুষ বিধায়।

এ সময় লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান সাংবাদিকদের সামনে ১৫ দফা সম্বলিত তাঁর নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থী হয়েছি: লায়ন ইমরান

আপডেট: ১২:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩