০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

তপন তালুকদার: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করছে বিএনপি।

আজ ১০ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সকাল ৮টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত হয়েছেন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আপডেট: ০১:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩