০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ঘণ্টায় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি করলেন আ.লীগ

  • গাজী সুমন
  • আপডেট: ০২:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • 138

গাজী সুমন, সূর্যোদয়: আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনছেন প্রার্থীরা। শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিভাগে ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০টি, সিলেট বিভাগে ১১টি, ময়মনসিংহ বিভাগে ১৫টি, বরিশাল বিভাগে ১১টি, খুলনা বিভাগে ২২টি, রংপুর বিভাগে ১৭টি, রাজশাহী বিভাগে ২৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। সকাল ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। \

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) জন্য শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি মনোনয়ন বিক্রির বুথগুলো পরিদর্শন করেন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ছেড়ে গেলে সব প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মনোনয়ন ফরম বিক্রি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা। প্রতিনিয়ত নেতা-কর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

প্রথম ঘণ্টায় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি করলেন আ.লীগ

আপডেট: ০২:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩