০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে দেয়াল ও গাছ চাপায় ৩ জনের মৃত্যু

  • আপডেট: ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • 155

কক্সবাজার প্রতিনিধি: ঘূর্ণিঝড় হামুনের আঘাতে অচল হয়ে পড়েছে কক্সবাজার। দেয়াল ও গাছ চাপায় প্রাণ গেছে তিন জনের। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক মানুষ। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার আবদুল খালেক (৪০), মহেশখালী এলাকার হারাধন দে (৪৫) ও চকরিয়া বদরখালী এলাকার আসকর আলী (৪৭)।

২৪ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার পরই ঘূর্ণিঝড় হামুন আঘাত হানে কক্সবাজারে। এতে কক্সবাজার শহরের হলিডে মোড়, সদর হাসপাতাল সড়কেই উপড়ে পড়েছে ১৫টির বেশি গাছ। একইসঙ্গে বৈদ্যুতিক খুঁটি উপড়ে এলোমেলো অবস্থায় পড়ে আছে বৈদ্যুতিক তার, বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, নেই বিদ্যুৎ। জানা গেছে, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও একই অবস্থা। চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। জেলা শহর ছাড়াও উপজেলাগুলোর সড়ক-উপসড়কে গাছপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ, নেটওয়ার্ক না থাকায় কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার অনেকটা অচল হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে দেয়াল ও গাছ চাপায় ৩ জনের মৃত্যু

আপডেট: ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩