০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা

  • আপডেট: ০২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 129

আব্দুর রহমান মানিক, সূর্যোদয়: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশের করেছে সংগঠনটি।

১৬ অক্টোবর সোমবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দুুপর ১২টার পর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আগত নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।

যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

যুবদলের সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা

আপডেট: ০২:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩