০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় ইয়াবা মামলার আসামি ছাত্রলীগের সম্পাদক, কমিটি স্থগিত

  • আপডেট: ০৮:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 140

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা মামলার আসামিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ইয়াবা মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে রিফাতকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়। এ নিয়ে তৃণমূল ছাত্রলীগে তোলপাড় শুরু হয়। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ জরুরি এক সিদ্ধান্তে বিতর্কিত কমিটির কার্যক্রম স্থগিত করে দেন।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কেএম পারভেজ উদ্দিন, সহ সভাপতি মো: মঈনুদ্দিন মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরেকুর রহমান আরেককে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুমিনুল ইসলাম ইমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, যাছাই বাছাই ছাড়াই পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গত সোমবার ঘোষণা করা হয়েছে। এতে জিরি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছে ১০০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে রিফাতকে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

পটিয়ায় ইয়াবা মামলার আসামি ছাত্রলীগের সম্পাদক, কমিটি স্থগিত

আপডেট: ০৮:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩