চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে মহানগর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪১টি ওয়ার্ডে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১লা আগষ্ট মঙ্গলবার নগরীর আকবরশাহ থানাধীন নিউ মন্সুরাবাদস্থ মঈনুদ্দিন শাহ মাজার জামে মসজিদে এশার নামাযের পর দোয়া মাহফিলের পর খাবার বিতরণ করেন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা সৈয়দ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক হোসাইন আহমদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা আরিফ,রনি, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, একুশে ক্লাব সামাজিক সংগঠনের সভাপতি হাফিজ সায়েদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খাঁন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।




















