০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে সংবর্ধনা

  • আপডেট: ০১:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • 143

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রমজান আলী প্রামানিককে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শনিবার দুপুরে নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উ”চ বিদ্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তিনি স্কুল জীবনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন এবং তিনি উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃতি সন্তান।

অত্র উপজেলার সুধি সমাজের আয়োজনে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ইনস্টিটিউড অব গøাস এন্ড সিরামিকস ও বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার শাকিল এর সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী নাজমুল হক,নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল।এছাড়া উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা মালিবাগ সিআইডির ইন্সপেক্টর আছলাম আলী সরকার।আবাদপুকুর উ”চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুৎ কুমার সরকার,বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে সংবর্ধনা

আপডেট: ০১:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩