০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

  • আপডেট: ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • 4927

সূর্যোদয় প্রতিবেদক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাট সংলগ্ন বঙ্গোপসাগর। এদিকে, ঘূর্ণিঝড় মোখা মেকাবিলায় সভা করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপটি বুধবার (১০ মে) ভোর ৬টার দিকে চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৪৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সব মাছধরা ট্রলার সমূহকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বেড়েছে গরমের তীব্রতা। গরমের তীব্রতা আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আমরা ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় সভা করেছি। আমাদের উপজেলার ১৭৫টি সাইক্লোন সেন্টার ও ১৯টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

আপডেট: ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩