১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভেদে বিশ্বাস করে না : আসলাম চৌধুরি

  • আপডেট: ১০:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 12

চট্টগ্রাম ব্যুরো ● সীতাকুণ্ড থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরি এফসিএ বলেছেন, বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভেদে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সবাই এ দেশের নাগরিক এবং প্রত্যেকের সমান অধিকার রয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সীতাকুণ্ডে জন্মাষ্টমী উপলক্ষে পৌরসভার গজারিয়া দীঘির পাড়ে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি৷ আসলাম চৌধুরি বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শীর্ষ কয়েকটি তীর্থস্থানের মধ্যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় অন্যতম। তিনি আরো বলেন, চন্দ্রনাথ পাহাড়ে তীর্থযাত্রীদের ওঠানামার সুবিধার্থে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) স্থাপন করা হবে। শুধু তীর্থযাত্রীদের জন্য নয়, চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকদেরও সীতাকুণ্ডে আকৃষ্ট করা হবে। চন্দ্রনাথকে ঘিরে সীতাকুণ্ডে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসলাম চৌধুরী বলেন, আমার সংসদ সদস্যের শপথ নিয়ে নানা প্রশ্ন আছে। এ নিয়ে অনেকের মনে অতিরিক্ত আকাঙ্ক্ষারও সৃষ্টি হতে পারে। হয়তো এখানে পদ শূন্য হবে, হয়তো এখানে আসার জন্য কেউ কেউ মনে মনে আশাও করতে পারে। তবে খুব অল্প সময়ের মধ্যে আমরা এ সমস্যার সমাধান করব। আমার বিশ্বাস, চলতি মাসের মধ্যেই খুব সুন্দর পরিবেশে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারব। জন্মাষ্টমী উৎসবের উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, সদস্য সচিব মো. মোরসালিন, পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ ছলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের আশরাফার উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বখতিয়ার উদ্দীন, পৌরসভা যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়া উদ্দীন, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সভপতি সুনন্দ ভট্টাচার্য।

সর্বাধিক পঠিত

বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভেদে বিশ্বাস করে না : আসলাম চৌধুরি

বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভেদে বিশ্বাস করে না : আসলাম চৌধুরি

আপডেট: ১০:০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬