০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাটে চাঁদা জন্য চিকিৎসককে মারধর করলেন বিএনপির ৪ নেতা

  • আপডেট: ০৪:০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 10

চট্টগ্রাম ব্যুরো ● ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফকিরহাট বাজার এলাকায় ইকবাল নামে এক আয়ুর্বেদিক চিকিৎসককে চাাঁদার জন্য মারধর ও হুমকি দেওয়ার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ছিলেন বিএনপির স্থানীয় বিএনপির চার নেতা। আয়ুর্বেদিক চিকিৎসক ইকবাল অভিযোগ অনুযা য়ী, পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী নাসির নামে এক ব্যক্তির সঙ্গে ইকবালের বিরোধের সৃষ্টি হয়। ইকবাল ওই ব্যক্তির আপন ফুফাতো ভাই বলে জানা গেছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে ইকবালকে মারধর করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি, তাকে শারীরিকভাবে গুরুতর জখম করার জন্য নাসিরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার একটি চুক্তি করা হয়েছিল। এ ঘটনায় বিএনপি নেতা আজম খান ওরফে ‘লোহা আজম’, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রাসেল হায়দার, যুবদল নেতা রাশিদ চৌধুরী এবং মোহাম্মদ এরশাদের নাম অভিযোগে উঠে এসেছে। ইকবালের অভিযোগ, প্রথমে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয় এবং ৬০ হাজার টাকা নগদ দেওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীতে ১৪ আগস্ট আরও ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে ভুক্তভোগী ইকবাল বলেন, তিনি হামলার শিকার হয়েছেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত

নাজিরহাটে চাঁদা জন্য চিকিৎসককে মারধর করলেন বিএনপির ৪ নেতা

নাজিরহাটে চাঁদা জন্য চিকিৎসককে মারধর করলেন বিএনপির ৪ নেতা

আপডেট: ০৪:০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬