০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন সীমা

  • আপডেট: ১১:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 19

সূর্যোদয় ডেস্ক ● চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তার সীমা। গত সোমবার ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ফাহিমা আক্তার সীমা উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের জামাল উদ্দিন ও রুমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী সীমা নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয় থেকে সীমার জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মাঝেও আনন্দের সৃষ্টি করেছে। সীমার মা রুমা আক্তার জানায়, মেয়ের এই সাফল্যে তাদের পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ফাহিমা আক্তার সীমা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তার এই সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

দাঁতমারা এবি জেড শিকদার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন সীমা

আপডেট: ১১:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬