০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ মিনিটের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা

  • আপডেট: ০১:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 22

চট্টগ্রাম ব্যুরো : সকালের ৪০ মিনিটের ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার ১৯ জুন সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই বৃষ্টিতেই নগরীর চকবাজার, কাতালগঞ্জসহ আশপাশের নিচু এলাকাগুলোর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি প্লাবিত হয়। চট্টগ্রাম আবহাওয়া অফিসের বিএফও মাহবুবুল আলম জানান, সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মেঘের ঘনত্বের কারণে অল্প সময়ে তীব্র বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি জমেছে। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার সঠিক তদারকি ও খালগুলোর সংস্কার কাজ সময়মতো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামকে এখনো ডুবতে হচ্ছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

৪০ মিনিটের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা

আপডেট: ০১:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬