০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারায় সরকারি জমি প্লট করে বিক্রি করছে আওয়ামী লীগনেতা গ্যাস সফি

  • আপডেট: ০৮:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 5

সূর্যোদয় ডেস্ক : ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে বনগবেষণাগার ইনষ্ঠিটিউটের ১৫ বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করে ৫ থেকে ১০ কাঠার প্লট তৈরী করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্যাস সফির বিরুদ্ধে। অভিযুক্ত গ্যাস সফি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক। বর্তমানে তিনি নিজেকে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের নিযুক্ত একজন পুলিশ কমিশনারের ভগ্নিপতি দাবী করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বনগবেষণাগার ইনষ্ঠিটিউটের ১৫ বিঘা এই সরকারি জমি দখলে করে। স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো এলাকার মোহাম্মদপুর এলাকায় বনগবেষণাগার ইনষ্ঠিটিউটের গবেষণার কাজের ১৫ বিঘা সরকারি জমি করে। মূল্যবান এই জমিটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় বন সম্পদ গবেষণায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার। পাশাপাশি ওই সরকারি জমি অবৈধভাবে দখল রাখতে সুকৌশলে ছাত্রদলের এক নেতাকেও হত্যা করেছে গ্যাস সফি। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে ওই সরকারি জমি দখলে নেন। বর্তমানে ৫ থেকে ১০ কাঠার প্লট তৈরী করে সরকারি জমি অবৈধভাবে বিক্রি করে লাখ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে গ্যাস সফি। এর প্রতিবাদ করলে রাশেদুল আনোয়ার (২৫) নামের দাঁতমারা ইউনিয়নে ছাত্রদলের এক নেতাকেও জীবন দিতে হয়। বর্তমানে এই মামলাটির ২ নং আসামী ভূমিদস্যু গ্যাস সফি। পরের সংবাদে থাকছে চট্টগ্রামের ফটিকছড়িতে এক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামের ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরের সংবাদে থাকছে গত ৫ এপ্রিল রোববার রাশেদুল আনোয়ার (২৫) নামের ছাত্রদলের নেতা নিহতের সাথে ভূমিদস্যু গ্যাস সফি কিভাবে জড়ালেন

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

দাঁতমারায় সরকারি জমি প্লট করে বিক্রি করছে আওয়ামী লীগনেতা গ্যাস সফি

আপডেট: ০৮:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬