সূর্যোদয় ডেস্ক : যশোরের শার্শায় উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে একটি পথসভা ও সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। শার্শার কর্মসূচি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে সড়কপথে যশোর সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ১টায় সার্কিট হাউসে পৌঁছে তিনি বিশ্রাম ও বিরতি নেবেন। এরপর বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। জনসভা শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















