সূর্যোদয় ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। দিলারা হাফিজের বয়স ছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শায়রুল কবির খান জানান, তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম জানাজা ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















