০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামি গ্রেপ্তার

  • আপডেট: ১০:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 62

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেপ্তাররা হলেন- বিল্লাল তালুকদার ও বাপ্পি। তারা দুইজন যথাক্রমে এই ঘটনায় করা মামলার ১ ও ৩ নম্বর আসামি।শনিবার (৬ সেপ্টম্বর) রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার ও কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ঘটনাটির পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার এজাহারনামীয় ১ নম্বর আসামি বিল্লাল তালুকদার ও ৩ নম্বর আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের রমনা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পারভেজ ও জয়নাল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামি গ্রেপ্তার

আপডেট: ১০:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫