১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পাচলাইশ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট: ০৮:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 160

আকাশ দেব নাথ, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর সোমবার দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরীর পাচলাইশ এলাকায় এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মনসুর, যুগ্ম আহ্বায়ক এইচ এম আজাদ, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. পারভেজ এবং পাঁচলাইশ থানা যুবদলের নেতা ইস্কান্দর মিরজা। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এ দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন প্রেরণা জোগায়। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা নতুন প্রজন্মকে দলের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। ব্যানার, ফেস্টুন ও দলীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রামের পাচলাইশ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: ০৮:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫