সূর্যোদয় ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যান বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টার দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকালে পাকিস্তানের সফরকারী প্রতিনিধি দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন রয়েছেন। বৈঠকের পর মির্জা ফখরুল অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।
০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















