০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিদ্রুত নির্বাচন গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ: বিএনপি’র মহাসচিব

  • আপডেট: ০২:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 79

মিশু দাশ : জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি মনে করে অতিদ্রুত নির্বাচন একমাত্র পথ। যার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারি। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরাসহ গোটা জাতি মনে করে অতিদ্রুত নির্বাচন একমাত্র পথ। যার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে পারি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভব, অত্যন্ত ভালোভাবে সম্ভব। ১৯৯১ সালে তিন মাসে নির্বাচন হয়েছে। ছাত্র গণঅভ্যুত্থানে পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তী সব নির্বাচন আপনার লক্ষ্য করেছেন, তিন মাসের মধ্যেই সম্ভব হয়েছে। এটা এখন আরও বেশি করে সম্ভব, জনগণ নির্বাচনটা চায়। কারণ জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।অধ্যাপক ইউনূস ভবিষ্যতেও এমন কিছু করবেন না, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বলে মন্তব্য করেন ফখরুল। যত দ্রুত সম্ভব তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলন শেষে গুলশানে এক প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। পরবর্তী সংসদে সাংবিধানিক সরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করবে।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

অতিদ্রুত নির্বাচন গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ: বিএনপি’র মহাসচিব

আপডেট: ০২:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫