০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশকে দৈনিক সূর্যোদয়ের সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমন্বয়ক নিয়োগ

  • আপডেট: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 118

সূর্যোদয় ডেস্ক : দৈনিক সূর্যোদয় পরিবারের আন্তর্জাতিক কার্যক্রম আরও বেগবান ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত শাখায় মোহাম্মদ নাছিম উদ্দিন আকাশকে প্রধান সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ ২৩ জুলাই বুধবার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ নিশ্চিত করা হয়। মোহাম্মদ নাছিম উদ্দিন আকাশ একজন উদ্যমী ও দায়িত্বশীল প্রবাসী, যিনি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সংবাদ পরিবেশনার পাশাপাশি সামাজিক যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতায়ও তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাছিম উদ্দিন আকাশ দৈনিক সূর্যোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি চেষ্টা করবো প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং দৈনিক সূর্যোদয়ের পাঠক সম্প্রসারণে কাজ করতে। প্রধান কার্যালয়ের পক্ষ থেকে তাঁর সফলতা ও কার্যকর ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়েছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

আকাশকে দৈনিক সূর্যোদয়ের সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমন্বয়ক নিয়োগ

আপডেট: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫