চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে কাজী মো. সেলিম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-সভাপতি হয়েছেন গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মাহিন উদ্দিন, নাইম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজওয়ান করিম চৌধুরী রকি, হোসাইন মোহাম্মদ মাসুম ও আমজাদ হোসেন জিহন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজ উদ্দিন টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দীন বাবু। কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সুজাউদ্দৌলা সজিবকে এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাজিম উদ্দিন।প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















