চট্টগ্রাম ব্যুরো : জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (১৪৩২–১৪৩৪) নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু দায়িত্ব গ্রহণ করেছেন। সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন দাপ্তরিক কাগজপত্র নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপুর হাতে তুলে দেন। দায়িত্ব নিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে সাংবাদিক আয়ান শর্মা ও অর্থ সম্পাদক হিসেবে রতন আচার্য্যের নাম অন্তর্ভুক্ত করেন এবং তাদের চিঠি হস্তান্তর করেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সনাতনীদের ধন্যবাদ জানান এবং সংগঠনের জন্মলগ্ন থেকে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:























