০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪,আহত ৩

  • আপডেট: ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 133

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকার কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম। নিহতরা হলেন- চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া। তারা ৩ জনই কারখানার শ্রমিক ছিলেন। এছাড়া একজন প্রকৌশলী আহত হয়েছেন।
এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের লাইনে বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও আর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

বাহুবলে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪,আহত ৩

আপডেট: ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪