০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: ০২:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 187

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই রোববার সকালে উপজেলার পৌর শহরের বিজয়পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সোহাগ মিয়া (৩৩), জান্নাতুল বেগম (২২), ফারিয়া (৪), ফাহিমা (২)। সোহাগ মিয়া ও জান্নাতুল সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তাদের দুই সন্তান ফারিয়া ও ফাহিমা। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সোহাগ মিয়ার ঘরে গিয়ে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে ময়নাতদন্তের জন্য লাশগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ০২:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪