০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারে বাঘাইছড়িতে দুপক্ষের পাল্টাপাল্টি গুলি

  • আপডেট: ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 170

সূর্যোদয় ডেস্ক: জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ১৪ মে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় এ পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এরআগে, একই এলাকায় গতকাল সোমবার বিকেলে একই ইউনিয়নের সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়। জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের আধিপত্য বিস্তার বজায় রাখতে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় তারা। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার

আধিপত্য বিস্তারে বাঘাইছড়িতে দুপক্ষের পাল্টাপাল্টি গুলি

আপডেট: ০১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪