রূপসা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে রুপসার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের বলোটি গ্রামে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।
এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন রুপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হাবিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
অনুষ্ঠানের প্রধান অতিথি রুপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম হাবিব বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রধান উৎসব। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পহেলা বৈশাখ পালন করি। এটি আমাদের প্রাণের উৎসব। বর্ষবরণ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ সমবেত হয়েছে। বিগত দিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলে গিয়ে আজ আমরা নতুন বছরকে বরণ করে নেবো।




















